ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কিংবা যুদ্ধ—উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে তেহরান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিলে ইরানের সশস্ত্র বাহিনী তার উপযুক্ত জবাব দেবে।
তিনি বলেন, ‘আমরা যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন অনিশ্চিত পরিস্থিতিতে আর থাকতে চাই না।’
গালিবাফ আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায়, নাকি যুদ্ধে যেতে চায়—তা নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই।’ তিনি আরো বলেন, ওয়াশিংটন তেহরানের দেওয়া সাতটি শর্ত মেনে নিলে সমঝোতার পথ এখনো খোলা রয়েছে। তার ভাষায়, এসব শর্ত ‘যৌক্তিক’।
ইরানের পার্লামেন্ট স্পিকার সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এবার কোনো ভুল পদক্ষেপ নিলে সংঘাতের ভৌগোলিক পরিসর কতটা বিস্তৃত হবে, তা নির্ধারণ করবে ইরানের সামরিক বাহিনী।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



