বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস
ফাইল ছবি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনের রিফা বিমানঘাঁটির ভেতরে অবস্থিত একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালিয়েছে তাদের বিমানবাহিনী। এতে রাডাটি ধ্বংস হয়ে যায় বলে দাবি করেছে তারা।

ইরানের আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, গত কয়েক ঘণ্টায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছে। একই সঙ্গে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কী ধরনের হুমকি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ফার্স নিউজে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি আরো দাবি করেছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। জলপথটি দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছে তারা।

বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আরো কঠোর ও ভয়াবহভাবে দেওয়া হবে।

তবে ইরানের এই হামলার দাবি নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...