গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ দেশটির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। যুদ্ধটি এখন ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের অন্যতম প্রধান বিষয়। একই সঙ্গে দেশটির রাজনীতি আরো ডানপন্থার দিকে ঝুঁকেছে। এমন পরিস্থিতিতে পরবর্তী সরকার গঠন নিয়ে টানাপোড়েনে রয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকোট। নির্বাচনি প্রচারে নেতানিয়াহু গাজায় হামলা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে তার বিরুদ্ধে ২০২৩ সালে হামাসের নেতৃত্বে চালানো হামলার বিষয়ে আগাম সতর্কতা পেয়েও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন আইজেনকট।
নির্বাচনি প্রচারে নেতানিয়াহু গাজার যুদ্ধকে ইসরাইলের জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত করেছেন। তার দাবি, গাজাসহ বিভিন্ন দিক থেকে আসা হুমকি থেকে ইসরাইলের নাগরিকদের নিরাপদ রাখতে একমাত্র তিনিই সক্ষম। এই অবস্থানই তার পুনর্নির্বাচনি প্রচারের মূল ভিত্তি হয়ে উঠেছিল।
গাজা যুদ্ধ এখন ইসরাইলের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে অভ্যন্তরীণ বিতর্কের অবিচ্ছেদ্য অংশ। একই সঙ্গে এ যুদ্ধ দেশটির রাজনীতিকে আরো ডানপন্থার দিকে ঠেলে দিয়েছে।
নির্বাচনে অংশ নেওয়া বেশ কয়েকটি দল গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের পক্ষে অবস্থান নিয়েছে। এসব দলের মধ্যে ক্ষমতাসীন জোটের শরিক দল যেমন রয়েছে, তেমনি বর্তমান সরকারকে চ্যালেঞ্জ জানানো কয়েকটি দলও রয়েছে।
তবে গাজায় ৭৪ হাজারের বেশি মানুষের প্রাণহানির বিষয়টি নির্বাচনি প্রচারে প্রধান দুই জোটের আলোচনায় আসেনি। বরং ২০২৩ সালে হামাসের নেতৃত্বে ইসরাইলে চালানো হামলার আগে ও ওই হামলার সময় নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা নিয়ে রাজনৈতিক দায়বদ্ধতার প্রশ্ন নির্বাচনি প্রচারের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল।
বিরোধী নেতা গাদি আইজেনকট অভিযোগ করেছেন, হামাসের ওই হামলার বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল নেতানিয়াহুকে। কিন্তু তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। এ ঘটনার তদন্তে একটি তদন্ত কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন আইজেনকট। তিনি ঘটনাটিকে ‘বিপর্যয়’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘সত্য এড়িয়ে যাওয়ার ওস্তাদকে’ তিনি সত্যের মুখোমুখি হওয়া থেকে রেহাই পেতে দেবেন না।
তবে ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেন আইজেনকটও। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের নিরাপত্তা নিয়ন্ত্রণ অব্যাহত রাখার পক্ষে তার অবস্থান।
গাজায় যুদ্ধের প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আইজেনকট। তবে নেতানিয়াহু উগ্রডানপন্থিদের কাছে নতি স্বীকার করছেন—এমনটা মনে করার পর তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ান।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


