আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৩৯ কর্মকর্তা

আতিকুর রহমান নগরী

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৩৯ কর্মকর্তা

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়,পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদান পত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন