আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দাম বাড়ছে না বিদ্যুতের, তেলের মজুতও বাড়বে মূল্য নয়: জ্বালানিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

দাম বাড়ছে না বিদ্যুতের, তেলের মজুতও বাড়বে মূল্য নয়: জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মানুষের মধ্যে বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়ত এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেবো। তেলের মজুত বাড়ছে। আমি আশ্বস্ত করেছি যে, আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। কারণ দুইটি তেলবাহী জাহাজ নোঙরে দেশে তেলের মজুত বাড়ছে, তবে রেশনিং করে চলতে বলে জানিয়েছেন তিনি।

রোববার জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জ্বালানি মন্ত্রী বলেন, অলরেডি আজকে একটি জাহাজ নোঙর নিয়েছে এবং আরেকটা জাহাজ দুইটার সময় নোঙর নেওয়ার কথা। তাহলে এই দুইটা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুরটা আরও বাড়বে। কিন্তু এর অর্থ এই নয় যে, আমরা যাচ্ছে-তাইভাবে খরচ করব। আমরা রেশনিংটা চালিয়ে যাব। যতদিন যুদ্ধ শেষ না হয় সেই পর্যন্ত।

মন্ত্রী বলেন, আমরা কেউ জানি না যুদ্ধ কবে শেষ হবে। সেজন্য সব একবারে খেয়ে শেষ করার চাইতে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারব। সেজন্য গতকালও বলেছি, আমরা তেল মজুত আছে কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে সেগুলো আসতে আসতে যেন আমার এই মজুদে যেন হাত না পড়ে।

জ্বালানি তেল যাতে চোরাচালানি কিংবা কালো বাজারে না যায় সেজন্য নেতাকর্মীসহ জনগণকে সজাগ থাকার আহ্বানও জানান জ্বালানিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান, সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্র দলের সাবেক সভাপতি ফজলুর রহমানসহ উত্তরাঞ্চলে ছাত্র ফোরামের নেতারা বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন