রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুই দিনে ৩২৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২৬টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ড ভ্যান, ২০টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৫টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ২৩টি সিএনজি ও ১৪৮টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০১টি বাস, ২৪টি ট্রাক, ৩৪টি কাভার্ড ভ্যান, ৬৮টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ৪৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮৭টি বাস, ৪৪টি ট্রাক, ২৮টি কাভার্ড ভ্যান, ৩৯টি সিএনজি ও ১৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪৫০টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৪টি বাস, ৩টি ট্রাক, ১৮টি কাভার্ড ভ্যান, ৪০টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ৩৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬৯টি বাস, ২২টি ট্রাক, ৪০টি কাভার্ড ভ্যান, ৫৯টি সিএনজি ও ৩৫৩টি মোটরসাইকেলসহ মোট ৬৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬২টি বাস, ৩৩টি ট্রাক, ২৪টি কাভার্ড ভ্যান, ৪০টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ৪০১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৮৬টি বাস, ৬টি ট্রাক, ২৪টি কাভার্ড ভ্যান, ৪৮টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেলসহ মোট ৪৫৮টি মামলা হয়েছে।
এ ছাড়াও, অভিযানকালে মোট ৯০৮টি গাড়ি ডাম্পিং ও ৪২৬টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (২৩ জুলাই ও ২৪ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

