ঢাবি এলাকার ফুটপাত থেকে ভবঘুরে এক নারীর লাশ উদ্ধার

ঢাবি এলাকার ফুটপাত থেকে ভবঘুরে এক নারীর লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।

বিজ্ঞাপন

নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) লিটন আলী।

মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন