রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার পূর্বনির্ধারিত তিন দিনের সফর বাতিল করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, ২৮ অক্টোবর (বুধবার) চট্টগ্রাম, ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাঙামাটি এবং ৩০ অক্টোবর (শুক্রবার) বান্দরবান সফরের কথা ছিল রাষ্ট্রপতির।

বিজ্ঞাপন

পাহাড়ের চলমান অস্থিরতা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধে উদ্ভূত পরিস্থিতির কারণে তিন জেলার নির্ধারিত সফর বাতিল করা হয়েছে। ফলে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান সফরে যাচ্ছেন না রাষ্ট্রপতি।

সফরসূচি অনুযায়ী, বুধবার চট্টগ্রামে পুরাতন হাউজ পরিদর্শন ও একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে রাতযাপন শেষে ২৯ অক্টোবর রাঙামাটিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার। ওই দিন বিকেলে বান্দরবানের নীলগিরিতে পৌঁছে সেখানে রাতযাপনের পর ৩০ অক্টোবর কেওক্রাডং পরিদর্শনের পরিকল্পনা ছিল রাষ্ট্রপতির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন