ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে বেলা সাড়ে ৩টায় । সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন আট কার্যদিবস চলবে । সংক্ষিপ্ত হলেও সংবিধান সংশোধন, জ্বালানির মূল্যবৃদ্ধিসহ চলমান রাজনৈতিক ইস্যুতে এই অধিবেশন গুরুত্বপূর্ণ ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানিক ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর এই অধিবেশন আহ্বান করেন।
সংশ্লিষ্টরা জানান, এটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে।
চিফ হুইপ বলেন, এই অধিবেশনের জন্য তিনটি অধ্যাদেশ ও একটি বিল সংসদে এসেছে। আরো দু-একটি বিল আসতে পারে।
এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি ও অন্য মন্ত্রীদের জন্য ৩,৫৭৭টি প্রশ্নসহ ৩,৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১-এ মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে ৯২টি এবং সিদ্ধান্ত-প্রস্তাব (বিধি-১৩১)-এ ২৮১টি নোটিস পাওয়া গেছে ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


