প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্যাংককের শাংগ্রি-লা হোটেলে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাথে সাক্ষাৎ করেছেন।
বিজ্ঞাপন
শুক্রবার রাতে দেশে ফেরার আগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অধ্যাপক ইউনূস ২০০৬ সালের নোবেল শান্তি বিজয়ীর পুরনো বন্ধু থাকসিনের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
২০০১ সালে দায়িত্ব গ্রহণের পর তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন বাংলাদেশে গ্রামীণ ব্যাংক পরিদর্শন করেন। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কর্মসূচির সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে থাইল্যান্ডের জন্য একটি ক্ষুদ্রঋণ কর্মসূচির নকশা তৈরি করেন। সেই বছর জাতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ইউনূসকে থাকসিন আমন্ত্রণ জানিয়েছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

