প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
সমাজকল্যাণমন্ত্রী বলেন, আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের লতিফাবাদে ফ্যামিলি কার্ডের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী বাছাই করা হবে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সোনালী, জনতা, কৃষি ব্যাংক থেকে টাকা তোলাসহ বহুমুখী সুবিধা পাবেন গ্রাহকরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


