দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে এক হাজার ৬৩৪ জনের শরীরে।

বিজ্ঞাপন

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন, চট্টগ্রামে দুজন এবং খুলনা বিভাগে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। বাকি এক হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩৭৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ১৭৩ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরো ২৫৮ জন। ফলে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ৭৮৬ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২৫ হাজার ৩৩৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ১৬ হাজার ৩৮৯ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...