সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১১ পদাতিক ডিভিশন

সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১১ পদাতিক ডিভিশন
ছবি: সংগৃহীত

সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। গতকাল বুধবার বগুড়া সেনানিবাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিজ্ঞাপন

এ প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ইউপি ল্যান্স কর্পোরাল মো. মনিরুল ইসলাম, ১১ পদাতিক ডিভিশন, শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সৈনিক রোহান মিয়া, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

উল্লেখ, গত ১ আগস্ট হতে শুরু হওয়া কাবাডি প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে সেনাসদর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ, খেলোয়াড়বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন