তিনজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল শনিবার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
তাদের মধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামানকে র্যাবের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানকে র্যাবে সহকারী পুলিশ।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১৯ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

