রিজেন্টের মালিক সাহেদ ফের গ্রেপ্তার

রিজেন্টের মালিক সাহেদ ফের গ্রেপ্তার
ফাইল ছবি

রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর পল্লবী থানার মামলায় ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানার পুলিশ।

বিজ্ঞাপন

২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালত এ রায় ঘোষণা করে।

৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। এ ঘটনার পর পালিয়ে যান সাহেদ। ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন