সাফের আন্তর্জাতিক ফুটবল আসরে চিকিৎসাসেবার দায়িত্বে ইউনাইটেড

সাফের আন্তর্জাতিক ফুটবল আসরে চিকিৎসাসেবার দায়িত্বে ইউনাইটেড

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মেডিকেল সাপোর্ট নিশ্চিত করার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

সাফের নির্ধারিত মেডিকেল চাহিদা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশি-বিদেশি খেলোয়াড় ও দর্শকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ৩টি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (এএলএস) অ্যাম্বুলেন্স, ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৪ জন নার্স এবং ৮ জন হেলথকেয়ার প্রফেশনাল নিয়োজিত থাকবেন।

এ ছাড়া মাঠ কিংবা দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদান ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পৃথক মেডিকেল রুমের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মাঠে প্রস্তুত রাখা হয়েছে ফার্স্ট এইডসহ ২টি অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি), হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।

বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। সাফ চ্যাম্পিয়নশিপে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে চিকিৎসাসেবা প্রদানের এ উদ্যোগ প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানের মেডিকেল প্রটোকল ও জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় আরও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন