চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক

চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক

ভোলার চরফ্যাশনে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার রাত ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার আহমেদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার চরফ্যাশন উপজেলার আহমেদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়।

জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে চারটি ট্রলিং জাল, দুটি উইংস, একটি ডেরিক, দুটি ট্রলডোর ও অন্যান্য ট্রলিং সরঞ্জামসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা বোট, ট্রলিং জাল, সরঞ্জামাদি ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন