ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন। বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার পাকিস্তান হাইকমিশন।

ঢাকায় পৌঁছানোর পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাকে অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা।

সফরকালে জাম কামাল খান বাংলাদেশি প্রতিপক্ষ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার নতুন পথ অন্বেষণ করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন