আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্পিকারের স্ত্রীর রুহের মাগফেরাত কামনায় সরকারদলীয় সংসদ সদস্যদের মোনাজাত

স্টাফ রিপোর্টার

স্পিকারের স্ত্রীর রুহের মাগফেরাত কামনায় সরকারদলীয় সংসদ সদস্যদের মোনাজাত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেছেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

শনিবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

দোয়া মোনাজাত শেষে জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ ছাড়া সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন