আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রেস উইং

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে ওয়াজ-মাহফিল সংক্রান্ত নিউজ সত্য নয়

আতিকুর রহমান নগরী

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে ওয়াজ-মাহফিল সংক্রান্ত নিউজ সত্য নয়

ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে পরামর্শ—প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে কিছু গণমাধ্যমের নিউজকে সত্য নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার প্রেস উইংয়ের ফেসবুক পেজে এ তথ্য তুলে ধরা হয়।

প্রেস উইং বলছে, কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, গতকাল (সোমবার, ১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসকরা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন, ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য প্রদান বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য।

বিজ্ঞাপন

প্রকৃতপক্ষে ওই বৈঠকে দুইজন জেলা প্রশাসক ও একজন বিভাগীয় কমিশনার বক্তব্য রাখলেও এমন কোনো আলোচনা কেউই করেননি।

জেলা প্রশাসকদের উদ্দেশে দেয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধান উপদেষ্টাও এ ধরনের কোনো মন্তব্য করেননি। তার পুরো বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজে প্রকাশ হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো সত্য নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...