রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী সোহানা সাবা আটক

স্টাফ রিপোর্টার

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী সোহানা সাবা আটক

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আটক হন মেহের আফরোজ শাওন। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন