আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিমান ও পর্যটনমন্ত্রীর মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

বিমান ও পর্যটনমন্ত্রীর মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও আমার দেশ এমডি ফিরোজা মাহমুদের মা হুরুন নাহার রশীদ (৮৩) এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

রোববার এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হুরুন নাহার রশীদের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুমা হুরুন নাহার রশীদ একজন আদর্শ নারী হিসেবে রাজনীতিবিদ স্বামী ও সন্তানদের সবসময় ভালো কাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। মহান রাব্বুল আলামীন যেন এই গভীর শোকে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

এদিকে হুরুন নাহার রশীদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

হুরুন নাহার রশীদ সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুনার রশীদ খান মুন্নুর সহধর্মিনী। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন । শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও তিন নাতি রেখে গেছেন।

মরহুমার জানাজা আছর নামাজের পর মুন্নু মেডিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন