সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান
জেনারেল ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান এর শুভ উদ্বোধন করেন। একইসাথে দেশের অন্যান্য সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকাসমূহেও বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হচ্ছে।

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-এ সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধন গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচি সেপ্টেম্বর ২০২৬ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের সামরিক ও অসামরিক সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন