ব্যাংকক পৌঁছেছেন ড. ইউনূস

ব্যাংকক পৌঁছেছেন ড. ইউনূস

বিমসটেক সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওয়ানা হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি ব্যাংকক পৌঁছান।

বিজ্ঞাপন

yunus-4

সম্মেলনের ফাঁকে তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান এসব কথা বলেন।

yunus-3

ড. খলিলুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠকের একটা শিডিউল চাওয়া হয়েছে। আমরা আশা করছি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন