দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে গত সাত দিনে নৌপুলিশের অভিযানে প্রায় ৪ কোটি মিটার নিষিদ্ধ জাল জব্দসহ ২৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ৪ হাজার ৫০১ কেজি মাছ, ৫৬ হাজার মাছের পোনা এবং ৩৫০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। একই সময়ে নদী থেকে ৩৭৩টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
বৈধ কাগজপত্র না থাকায় ৯৫টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের এবং ৪টি ড্রেজার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ২৮১ জনের বিরুদ্ধে মৎস্য আইন, বেপরোয়া গতি, অপমৃত্যু, নদী দূষণ, চুরি, মাদক ও হত্যা মামলাসহ মোট ৭১টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে ৫টি লাশ উদ্ধার করা হয়েছে। জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে এবং জব্দ মাছের পোনা নদীতে অবমুক্ত করে বাকি মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

