মুরাদনগরে ধর্ষণের ঘটনায় আসকের নিন্দা

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় আসকের নিন্দা

কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মানবাধিকার সংস্থাটি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা, ক্ষতিপূরণ, চিকিৎসা এবং আইনি সহায়তা নিশ্চিতের আহ্বান জানায়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক বলেছে, এ ঘটনা শুধু একটি ভয়াবহ অপরাধই নয়, বরং নারীর প্রতি উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ ও বিদ্বেষের নগ্ন বহি:প্রকাশ। যা দেশের সংবিধান, আইনের শাসন ও মানবাধিকারের মৌলিক ভিত্তিকে চরমভাবে লঙ্ঘন করে।

বিজ্ঞাপন

আসক জানায়, ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর পাচকিত্তা গ্রামে ফজর আলী নামের ব্যক্তি ঐ নারীর ঘরের দরজা ভেঙে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা ভয়ংকরভাবে অপমানজনক ও মানবাধিকারের পরিপন্থী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন