ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. মামুন শেখ (৩৪) নামে এক কারাবন্দী কয়েদির মৃত্যু হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে বুধবার সকালে অসুস্থ অবস্থায় কারা কর্তীপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী রবিনসহ কয়েক কারারক্ষী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১০টা ৩৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি কোন মামলায় বন্দী ছিলেন তাৎক্ষণিক জানাতে পারেননি হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা। তারা বলেন, পরে বিস্তারিত জানানো যাবে। মৃতের বাবার নাম মো. সালাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

