তিন দফায় স্বর্ণের দাম কমল ৭৬৯৮ টাকা

তিন দফায় স্বর্ণের দাম কমল ৭৬৯৮ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের গহনার দাম কমেছে। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার কারণে আজ বৃহস্পতিবার দাম কমানোর এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। এ ছাড়া গত ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এতে তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমল ৭ হাজার ৬৯৮ টাকা।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত বুধবার সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৮০৭ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়।

স্বর্ণের গহনার দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের গহনা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের গহনা ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির গহনা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...