রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। এর বাইরে এখন আর দাবি মানা সম্ভব নয়। অর্থ উপদেষ্টা অর্থনৈতিক অবস্থা বিবেচনা করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল, আমরা বেশ কয়েকদিন আগেই তাদের সুবিধা দিয়েছি। তারপরও তারা কেন করেছে এটা তাদের ব্যাপার।

তিনি বলেন, প্রত্যেকের একাধিক দাবি-দাওয়া থাকে। তারা বলেছেন ওভারটাইম অ্যালাও করতে হবে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করেছি। যেভাবে দেওয়ার দিয়েছি। আমার মনে হয় মোটামুটি যেটা যৌক্তিক ছিল সে সুবিধে আমরা দিয়েছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...