মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সাথে বৈঠক করেছেন ইউকে বাংলাদেশ কেটালিস্টস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই)-এর প্রতিনিধি দল। রোববার বিকেলে মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং দুই দেশের ব্যবসা ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়।
এ সময় যুক্তরাজ্যে বসবাসরত ব্যবসায়ীদের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
ইউকেবিসিসিআইয়ের প্রতিনিধি দল বাংলাদেশে সি ফুড প্রডাক্টস, এগ্রো ইন্ডাস্ট্রি প্রসারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে ইউকেবিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ, প্রেসিডেন্ট এম জি মওলা মিয়া, প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট বজলুর রশিদ, বাংলাদেশ রিজিওনাল প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

