আমার দেশ সম্পাদককে হত্যাচেষ্টা মামলায় কারাগারে ইনু

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া দক্ষিণ

আমার দেশ সম্পাদককে হত্যাচেষ্টা মামলায় কারাগারে ইনু

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলাসহ দুটি হত্যাচেষ্টা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার দুপুরে কুষ্টিয়া সদর আমলি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এ আদেশ দেন। তিনি এ মামলার চার নম্বর আসামি।

বিজ্ঞাপন

আদালতের পিপি খন্দকার সিরাজুল ইসলাম বলেন, ২০১৮ সালের ২২ জুলাই একটি মানহানির মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে আসেন মাহমুদুর রহমান। ওই সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর কুষ্টিয়া সদর থানায় মামলা করেন মাহমুদুর রহমান। মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা, হাসানুল হক ইনুসহ ৪৭ জনের নামসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

এছাড়া ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি হত্যাচেষ্টার মামলা করেন আহত শরিফুল ইসলাম। ওই মামলায়ও ইনুকে আসামি করা হয়েছে। এ দুটি মামলায় আজ ইনুকে কুষ্টিয়ায় আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে ভিড় জমান বিপুলসংখ্যক জাসদ নেতাকর্মী।

পিপি খন্দকার সিরাজুল বলেন, ১৪ দলীয় জোটের অন্যতম নেতা হিসেবে হাসিনা সরকারের সব অপকর্মে সায় দিয়েছেন ইনু। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার রূপকারও তিনি। এ মামলা ছাড়াও আরেকটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠান বিচারক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...