ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের খুলনা কয়রা উপজেলার সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ আব্দুর রশিদ ও সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মোহাম্মদ মইনুর ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রোববার বেতন ভাতার দাবিতে খুলনায় আয়োজিত আন্দোলনে যাওয়ার পথে তারা ডুমুরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাদের মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।
এছাড়া ওই সড়ক দুর্ঘটনায় আরো তিন জন আহত হন। আহতরা হলেন- খুলনা কয়রা উপজেলার সাধারণ কেয়ারটেকার মনিরুজ্জামান, সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক হাফেজ ইউনুস আলী ও আব্দুস সাত্তার।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

