আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিয়ানমারে সশস্ত্র বাহিনীর উদ্ধার ও চিকিৎসা তৎপরতা অব্যাহত

স্টাফ রিপোর্টার

মিয়ানমারে সশস্ত্র বাহিনীর উদ্ধার ও চিকিৎসা তৎপরতা অব্যাহত

মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধার ও চিকিৎসা তৎপরতা অব্যাহত রয়েছে। রোববার মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনে বাংলাদেশ উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

এ দলে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অভিজ্ঞ সদস্যরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

sena-1

প্রকৌশল দলের প্রাথমিক মূল্যায়নে জানা যায়, ৭.৭ মাত্রার ভূমিকম্পের ফলে ভবনের অধিকাংশ কলাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের কিছু অংশ সম্পূর্ণরূপে ধ্বসে পড়েছে। উক্ত ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধারে বাংলাদেশ টিম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবারও উক্ত কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছে।

অন্যদিকে, বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল রোববার নেপিডো শহরের বিভিন্ন হাসপাতালসমূহে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখে।

উল্লেখ্য, ১,০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভূমিকম্পে গুরুতর আহত এক শিশুর সফল অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি আরো পাঁচটি গুরুতর অপারেশনে অংশগ্রহণ করেন। রোববার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের ( আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...