আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে নারীদের ব্যাপক উপস্থিতি

স্টাফ রিপোর্টার

জামায়াতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে নারীদের ব্যাপক উপস্থিতি
রাজধানীর শেরাটন হোটেলে জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়া নারীদের একাংশ। ছবি: আমার দেশ

‘একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ‘চলো সবাই একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বুধবার রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কুটনীতিকরা উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সিনিয়র সাংবাদিক, শিক্ষাবিদ, নারী ও ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা।

বিজ্ঞাপন

তবে এই অনুষ্ঠানে বিশিষ্ট নারীদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। তাদের মধ্যে জামায়াতের মহিলা বিভাগ ও ইসলামী ছাত্রীসংস্থার নেত্রীদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রসংসদের প্রতিনিধি, উদ্যোক্তাসহ নানা পেশার নারী নেত্রীরা জামায়াতের এই অনুষ্ঠানে যোগ দেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নির্বাচনি ইশতেহার প্রকাশের পাশাপাশি এর বিভিন্ন প্রতিশ্রুতির বিষয় তুলে ধরেন। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে জনপ্রত্যাশা বাস্তবায়নে বিভিন্ন শ্রেণি, পেশা ও সাধারণ মানুষের মতামত নিয়ে তৈরি করা ইশতেহারে ২৬টি বিষয়ে অগ্রাধিকারসহ ৪১টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন রাষ্ট্র গঠন, ইনসাফ ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠন এবং নারীর ক্ষমতায়ন ও যুবকের কর্মসংস্থানের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে ইশতেহারে। উপস্থিত নারী প্রতিনিধিসহ সবাই এই ইশতেহারের বেশ প্রশংসা করেছেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) বলেন, আমার মনে হয়, জামায়াতের এই ইশতেহার বাস্তবায়নযোগ্য। কেননা আমি দেখেছি, জামায়াত-শিবিরে শিক্ষিত ও যোগ্য লোকেরা আছেন। তাদের ইচ্ছা, জনশক্তি ও সক্ষমতা আছে। তাহলে কেন এটি বাস্তবসম্মত হবে না? এটি বাস্তবায়ন করা তাদের জন্য অবিশ্বাস্য কোনো বিষয় নয় বলে আমি মনে করি।

একই ধরনের মন্তব্য করে জাকসুর এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বলেন, জামায়াতের ইশতেহারে সব ধর্মের লোকদের জন্য কী ধরনের কাজ করবে, তা বলা হয়েছে। ইসলামসহ বিভিন্ন ধর্মের পাশাপাশি পাহাড়ের অশান্তি সমাধানের কথাও বলা হয়েছে। নারী ও যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের কথা বলেছে জামায়াত।

মিডিয়া ব্যক্তিত্ব মারদিয়া মমতাজও জামায়াতের এই ইশতেহারের বেশ প্রশংসা করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...