আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানা যাবে আজ

আমার দেশ অনলাইন

জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানা যাবে আজ
রাজধানীর মানিকদিতে মঙ্গলবার একটি পেট্রোল পাম্পের সামনে জ্বালানির জন্য গাড়ির লম্বা সারি। আমার দেশ

বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিমাসের মতো জ্বালানি তেলের নতুন দাম নির্ধারিত হচ্ছে মঙ্গলবার (৩১ মার্চ)। তবে উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।

সোমবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ৩০ মার্চ পর্যন্ত সরকারের কাছে ১ লাখ ৩৩ হাজার আর এপ্রিলে আসছে আরও প্রায় দেড় লাখ টন ডিজেল। তাই এ নিয়ে এপ্রিলেও সংকট হবে না। অকটেন-পেট্রলের ব্যবহার খুবই কম বলে দাবি করেন এই কর্মকর্তা।

জ্বালানি বিভাগের দাবি, দেশের মোট চাহিদার ৬৩ শতাংশ ডিজেল। কৃষিতে সেচ ও গণপরিবহনে ব্যবহৃত হয় এই জ্বালানি।

জ্বালানি বিভাগের মুখপাত্র জানান, সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো, অনলাইন ক্লাসের মতো জ্বালানি সাশ্রয়ী নানা কর্মসূচি নিয়ে গভীরভাবে ভাবছে সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন