সমন্বয়কদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করলে ঢাকা ব্লকের হুমকি

সমন্বয়কদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করলে ঢাকা ব্লকের হুমকি

সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় শাহবাগ চত্বর থেকে বাংলামোটর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। এসময় তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমন্বয়কদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করলে ঢাকা ব্লকের হুমকি দেয়।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল শেষে বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে বিভিন্ন ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা। এসময় হামলাকারীদের কঠোর বিচার দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমন্বয়কদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করলে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। ঢাকা ব্লক করা হবে।

মুখ্য সংগঠক যুবরাজ বলেন, একটা সিন্ডিকেট মাঠে নেমেছে জুলাই বিপ্লবের ছাত্রদের রাজনীতি বন্ধ করতে। আমরা সেটা হতে দেবো না। যারা আমার ভাইয়ের ওপর হামলা করলো তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

একই সাথে তারা নতুন ছাত্র-জনতার রাজনৈতিক দলের ঘোষণা শহীদ মিনারের চত্বরে দেওয়ার দাবি জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন