চট্টগ্রাম ইকোনমিক জোনে আগ্রহ ৩০ চীনা কোম্পানির: রাষ্ট্রদূত

চট্টগ্রাম ইকোনমিক জোনে আগ্রহ ৩০ চীনা কোম্পানির: রাষ্ট্রদূত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন , এদেশে ট্রাক তৈরির কারখানা স্থাপন ও কৃষির আধুনিকীকরণে বিনিয়োগ দুদেশের জন্য শুভ ফল বয়ে আনবে।

বিজ্ঞাপন

চীনের রাষ্ট্রদূত বলেন,চীনের বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চট্রগ্রামের ইকোনমিক জোনে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন , চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র।বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে। এসময় তিনি বাংলাদেশে কৃষি, ট্রান্সপোর্টেশন, এগ্রোমেশিনারিজ ও স্বাস্থ্যসেবা খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাথে চীনের বাণিজ্য ব্যবধান অনেক।বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে এবং আমদানি পণ্যের সব ধরনের ট্যারিফ কমানোর আহবান জানান তিনি ।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে চীনে। ইলিশ মাছ রপ্তাণির মাধ্যমে বাণিজ্য ব্যবধান কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। এসময় তিনি প্রাথমিকভাবে এক হাজার মেট্রিকটন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন। এছাড়া এদেশ থেকে

আম,কাঠাল ও পেয়ারা আমদানি এবং বাংলাদেশে এসকল খাতে বিনিয়োগ বাড়াতে চান বলে উল্লেখ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান এসময় উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন