আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানকে অভিনন্দন জানালেন কমনওয়েলথ মহাসচিব

আমার দেশ অনলাইন

তারেক রহমানকে অভিনন্দন জানালেন কমনওয়েলথ মহাসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকোর বোচওয়ে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

পোস্টে কমনওয়েলথ মহাসচিব বলেন, শান্তিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়া নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে অবদান রাখা সব নাগরিক ও প্রতিষ্ঠান প্রশংসার দাবিদার। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় কমনওয়েলথের অব্যাহত সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

নির্বাচনের ফলাফলে দেখা যায়, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন। এ ছাড়া বিএনপির শরিক দলগুলো পেয়েছে আরো তিনটি আসন।

অন্যদিকে, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন