রাষ্ট্রপতি হওয়ার আগে অভিযোগ থাকলে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি হওয়ার আগে অভিযোগ থাকলে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন - রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা সেই সময়কার বিষয়। সেটা আইন অনুসারে চলবে।

বিজ্ঞাপন

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ি রাষ্ট্রপতির টেলিফোনের কথা প্রসঙ্গে তিনি বলেন, কথা বলার জন্য কি সত্যিই লন্ডন যেতে হয়? এই ইন্টারনেটের যুগে পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই যোগাযোগ করা সম্ভব। তাই লন্ডনে গিয়ে কথা বলতে হবে, এমন দাবি আমার কাছে একেবারেই অলীক মনে হয়।

রথযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, রথযাত্রা ও উল্টো রথ, দুই উৎসবই যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করেছি। সরকারের গোয়েন্দা সংস্থাগুলোও সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে।

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রসঙ্গে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তার বিষয়ে দুবাই সরকার যত কাগজপত্র চেয়েছে, সেগুলো পাঠানো হয়েছে।

পুলিশ সদস্যদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নিজ দায়িত্ব ও কর্তব্যের সঙ্গে দেশের সেবা পালন করবেন, তাদের সরকার পুরস্কৃত করবে। তবে এর ব্যত্যয় ঘটলে তাদের জন্য তিরস্কার রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন