সভা শেষে ইসি সানাউল্লাহ

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: বাসস

নির্বাচন কমিশনার ব্রি. জে অব. আবুল ফজল মো সানাউল্লাহ বলেছেন, চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

রোববার (০৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এ কথা বলেন।

সানাউল্লাহ বলেন, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। ভোটগ্রহণের সময় ও ভোটটক্ষের সংখ্যা বাড়ানো হচ্ছে নির্বাচনের আগের রাতে ব্যালট যাবে।

রোববার দশম সভা হয়েছে। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...