টিউলিপের ব্যাংক হিসাব তলব

অর্থনৈতিক রিপোর্টার

টিউলিপের ব্যাংক হিসাব তলব

যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিকির ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একই সঙ্গে তার বোন আজমিনা সিদ্দিকিরও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। তারা সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহনার মেয়ে।

মঙ্গলবার আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ–সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে হিসাবের তথ্য তলব করেছে।

বিজ্ঞাপন

লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

এর আগে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ব্যাংক হিসাব তলব করা হয়। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ (জয়) ও মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকির (ববি) ব্যাংক হিসাব জব্দের (স্থগিত) নির্দেশ দেওয়া হয়েছিল।

সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক ফ্ল্যাটে টিউলিপ বসবাস করেছেন—এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন