বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

শুক্রবার ড. ইউনূস-মোদি বৈঠক

শুক্রবার ড. ইউনূস-মোদি বৈঠক

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দু’দিনের সফরে ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার ড. ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে।

বুধবার প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বিষয়টি সাংবাদিকদের জানান। বিমসটেক সম্মেলনে বাংলাদেশের যোগদান সম্পর্কে বিস্তারিত বিষয় তুলে ধরতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনের আলোচন করা হয়।

বিজ্ঞাপন

এতে জানানো হয়- বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্মেলনে যোগদান ছাড়াও একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

তিনি বিসমটেক ইয়ং জেনারেশন ফোরামের কী নোটস স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন।

তিনি একাধিক মিডিয়াকে বিশেষ ইন্টারভিউ দেবেন। থাইল্যান্ডের সাথে দুটি চুক্তি ও এমওইউ স্বাক্ষরের সময় উপস্থিত থাকবেন। দু’দিনের সফর শেষে প্রধান উপদেষ্টা শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টায় তিনি দেশে ফিরবেন। এ সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন তার সঙ্গে থাকবেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি ঢাকা ত্যাগ করছেন। শুক্রবার সম্মেলনের ফাঁকে (সাইডলাইনে) বৈঠকটি হলে তা হবে ড. ইউনূস-মোদির মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর এর আগে তাদের মধ্যে টেলিফোনে কথা হয়েছিল।

বিমসটেক সম্মেলন চলাকালে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠকের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তাৎক্ষনিকভাবে ভারতের পক্ষ থেকে নেতিবাচক মনোভাব দেখানো হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পরবর্তীতে ভারত তার মনোভাব পরিবর্তন করে।

উল্লেখ্য, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেকের শীর্ষ সম্মেলন বুধবার শুরু হয়েছে। ৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) সম্মেলনে ‘বিমসটেক ব্যাংকক ভিশন ২০৩০’ কৌশলপত্রটি গ্রহণ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে। থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত ছাড়াও বিমসটেকভুক্ত অন্য সদস্য দেশ হচ্ছে মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।

মোদির সাথে বৈঠকের যথেষ্ট সম্ভাবনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমসটেক সম্মেলন চলাকালে সাইডলেইনের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেন ড. খলিলুর রহমান।

সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের জন্য আমরা সরকারিভাবে অনুরোধ করেছি। আমাদের আশা করার সংগত কারণ আছে। বৈঠকটি অনুষ্ঠানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

এ প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, আমার জানা মতে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বৈঠকের সম্ভাবনা আছে। বৈঠকটি হবে- অন্তত আমার জানা মতে বলেননি। আমরা বলছি (বৈঠকের বিষয়ে) আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে। বৈঠকটি হতে পারে। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই বিষয়ে আমরা আগ বাড়িয়ে কোন মন্তব্য করবো না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন