‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি বলেছেন, এদেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই। শনিবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ফজলুর রহমান আরো বলেন, আমি কালেমা, নামাজ, হজ ও জাকাত বিশ্বাস করি। এটা তারাও বিশ্বাস করে। ফুলতলি পীরের জানাজায় যত লোক সমাগম হয়েছিল, সারা জামায়াত মিলেও তত লোক নেই।

এর আগে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াত-ইউনূস চক্র তরুণদের বোকা বানিয়ে দেশ ধ্বংস করছে, আসিফ-হাসনাতরা চিটার-বাটপার। আমি দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমাদের নতুন জেনারেশন নষ্ট হয়ে গেছে। বিশেষ করে এই দেশে নানা চক্রান্ত করে, গুপ্ত সংগঠন সৃষ্টি করে একটি রাজনৈতিক দল, যার নাম জামায়াত। সেই রাজনৈতিক দলটি ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চারটি জেনারেশন ধ্বংস করে দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...