দৈনিক আমার দেশ-এর চেয়ারম্যান ও সম্পাদক মজলুম সাংবাদিক ড. মাহমুদুর রহমান একুশে পদক পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশের সাধারণ কৃষিবিদ সমাজ।
রোববার আমার দেশ অফিসে মাহমুদুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কৃষিবিদ সমাজের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন আমার দেশ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক এবং কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিব কৃষিবিদ আনোয়ার উন নবী মজুমদার বাবলা, পদ্মা অয়েলের সাবেক জিএম কৃষিবিদ আলী হোসেন টুলু, এ্যাবের সাবেক মহাসচিব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ড. মাহফুজুল হক, যুগ্ম সচিব কৃষিবিদ শেখ কামরুল হাসান, নাটার সাবেক মহাপরিচালক ড. নাজমুল হক, ডিআইইর সাবেক প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আলী, বিএআরআইএর সিএসও ড. হাবিবুর রহমান তুহিন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. সালাহ উদ্দিন মাহমুদ চৌধুরী, কীট তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রজ্জব আলী, বিএআরআইএর পিএসও ড. মাসুদুল হক, হোমনা এটিআইর অধ্যক্ষ ড. আমিরুল বাহরাইন, বিএআরআইএর পিএসও ড. নিজাম উদ্দিন, বিজেআরআইয়ের পিএসও ড. এসএম মনিরুজ্জামান স্বপন, ঢাকা এটিআইয়ের সাবেক মূখ্য প্রশিক্ষক কৃষিবিদ নাছির উদ্দিন ও ডিএইর কনসালটেন্ট কৃষিবিদ রফিকুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

