আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাধীনতা দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

স্টাফ রিপোর্টার

স্বাধীনতা দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ৯ জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে।

অনারারী সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন: খন্দকার জাহাঙ্গীর আলম, মো. নজরুল ইসলাম, এম আব্দুল জলিল, শাহ মোহাম্মদ আশরাফুজ্জামান, মো. সাইফুল ইসলাম প্রধান, হাওলাদার মোহাম্মদ হান্নান, মো. সামিউল হক, মো. নুরুজ্জামান ও মো. দীন ইসলাম।

বিজ্ঞাপন

নৌবাহিনীর এ অনারারী কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...