মেজর সাদেকের ব্যাপারে তদন্ত চলছে: প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী

মেজর সাদেকের ব্যাপারে তদন্ত চলছে: প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী

আওয়ামী-লীগের নেতা-কর্মীদের সেনাবাহিনীর মেজর সাদেক ট্রেনিং দিচ্ছে কী-না তা তদন্ত করে জানানো হবে বলে জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশন্স ডিরেক্টরেটের (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম। তিনি জানান, বিষয়টি তদন্তাধীন। তদন্ত চলাকালীন এ বিষয়ে কোন মন্তব্য নয়। তদন্ত শেষে বিষয়টি জানানো হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের উদ্যোগে এক প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

প্রেস ব্রিফিংয়ে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম ভালোভাবেই সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। ক্যাম্পগুলো থেকে অভিযানিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি জানান, সেনাবাহিনী এনসিপির কোনো নেতাকে নিরাপত্তা দেয়নি। শুধু এনসিপি নয়, কোনো দলকে নিরাপত্তা দেওয়া হয়নি। যাদের জীবনের হুমকি রয়েছে বা জনজীবনে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরই নিরাপত্তা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সারাদেশে মাদক ও চাঁদাবাজির অভিযোগে ৫৫৭৬ জনকে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন