আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজিমপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সা চালক নিহত

স্টাফ রিপোর্টার

আজিমপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সা চালক নিহত

রাজধানীর লালবাগের আজিমপুরে সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেন(৬০) নামের এক ব্যাটারি চালিত রিকশা চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে পাঁচটার দিকে আজিমপুর এতিমখানার বিপরীত পাশে সড়কে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।

বিজ্ঞাপন

মৃতের ছেলে সাকিব হোসেন বলেন, তার বাবা রাতে ফার্মগেটের বাসা থেকে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে চালানোর জন্য বের হয়েছিলেন।সকালে আজিমপুর এলাকায় রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেলে সে সময় দ্রুতগতির, ট্রাকের চাপায় গুরুতর আহত হন।

সেখান থেকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে সকাল পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ঢাকা দোহার থানার জৈনকি গ্রামের মৃত শেখ ধলা মিয়ার ছেলে আমজাদ। বর্তমানে ফার্মগেট তেজকুনি পাড়া পরিবারের সাথে থাকতেন। দুই ছেলের জনক ছিলেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন