জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গতকালের মুলতবি হওয়া বৈঠক আজ মঙ্গলবার (৩১ মার্চ) আবার শুরু হয়েছে। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের ওপর দুই ঘণ্টাব্যাপী নির্ধারিত আলোচনাকে কেন্দ্র করে আজ সংসদে মুখোমুখি হবে সরকারি ও বিরোধী দল।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিরোধীদলীয় নেতার আনা একটি মুলতবি প্রস্তাবের ওপর আজ দুই ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। আজকের কার্যসূচির সর্বশেষ বিষয় হিসেবে এ প্রস্তাব রাখা হয়। তবে গত রোববারের অধিবেশনে এ প্রস্তাবকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি স্পিকারের মধ্যে যে বাক্যবিনিময় হয়েছে, তার রেশ ধরে আজকের আলোচনা বেশ উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার দিন হওয়ায় আজ সংসদ অধিবেশনে সদস্যদের উপস্থিতি অন্য দিনের তুলনায় বেশি। বিশেষ করে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, বিরোধীদলও তাদের প্রস্তাবের সপক্ষে শক্ত যুক্তি উপস্থাপনের প্রস্তুতি নিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

