আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

বিশেষ প্রতিনিধি

নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি
ড. নাসিমুল গনি। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ১৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করে নিয়োগ দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে।

আজ আবার সেই প্রজ্ঞাপন বাতিল করে নাসিমুল গনিকে নতুন সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...