ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি আলোকচিত্র উপহার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার দুপুরে থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে বৈঠক করেন দুই রাষ্ট্রপ্রধান। বৈঠকে নরেন্দ্র মোদির হাতে আলোকচিত্রটি তুলে দেন প্রধান উপদেষ্টা।
নরেন্দ্র মোদিকে ছবির যে ফ্রেম উপহার দেওয়া হয়েছে সেটা ২০১৫ সালের ছবি। সেদিন মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদিকে উপহার দেওয়া নিয়ে প্রধান উপদেষ্টার ফেসবুকে পোস্টে জানানো হয়েছে, ‘শুক্রবার ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি ছবি উপহার দিচ্ছেন।
এর আগে, মোদির সঙ্গে দীর্ঘ বৈঠকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা চেয়েছেন প্রধান উপদেষ্টা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

